ঝিনাইদহ কালীগঞ্জে ভিজিএফ এর চাল আত্নসাৎকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহ(কালীগঞ্জ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত সরকারি ভিজিএফ এর চাল আত্নসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের জামতলা বাজারে অনুষ্টিত ওই কর্মসূচীতে কাষ্টভাঙ্গা সহ কয়েকটির গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়।

কাষ্টভাঙ্গা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, গত ৩ জুন ঈদের ৩ দিন আগে সরকারিভাবে ইউনিয়নের অসহায় দুঃস্থ মানুষের জন্য ভিজিএফ এর চাল বরাদ্ধ দেওয়া হয়। বরাদ্ধকৃত ওই চালের মধ্যে প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও মেম্বর হজরত আলী ৩০ মন চাল আত্নসাৎ করে পাচার করে। পরে সেই চাল কাষ্টভাঙ্গা গ্রামের মৎসচাষী মোহন লাল অমিতের নিকট বিক্রি করে। এ ঘটনা জানাজানি হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। কারা ঘটনাস্থলে গিয়ে ওই চাল জব্দ করে এবং গ্রাম পুলিশের তত্বাবধানে রেখে আসেন। এ ঘটনা নিয়ে উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভ্থমি) শাহীর আলমকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু এর ২২ দিন অতিবাহিত হলেও আজও তদন্ত সম্পন্ন বা চাল আত্নসাৎকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। তারা অভিযুক্ত দুই মেম্বরসহ চাল আত্নসাৎকারী জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক শাস্তির দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন।

মানববন্ধনে অংশ নিয়ে গ্রামবাসীদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ইছালী কলেজের প্রভাষক মিজানুর রহমান মিলন, কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বর ফিরোজ ইকবাল, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মাহবুবুর রহমান ব্যবসায়ী অমিত হাসান ও সোহেল রানা প্রমুখ। শেষে দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিসদের দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঝিনাইদহ কালীগঞ্জে ভিজিএফ এর চাল আত্নসাৎকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

25 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com