
মোঃ ইলিয়াছ খান (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বাবার উপর অভিমান করে ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সামিউল শরীফ (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। তবে কি কারনে সামিউল বাবার সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেটা এখনো জানা যায়নি।
আজ সোমবার (২৩ শে জুন) দিবাগত রাতে উপজেলার বড়খায়েরদিয়া গ্রামের মেহেদী হাসান শরীফের ছেলে ও বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন সামিউল।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, বাবার উপর অভিমান করে সামিউল আত্মহত্যা করে।
নিহতের মৃতদেহ আইনের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার রুজু হয়েছে।
ভিউ: ২৪৮










