নেত্রকোনার পূর্বধলায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাগর আহমেদ জজ,,
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজনীন আখতার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: এম এ আউয়াল, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিন্টু দে, প্রমূখ।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
প্রশিক্ষণে তামাকের স্বাস্থ্যঝুঁকি, সামাজিক প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তামাকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহবান করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031