ভোলাহাট চরধরমপুর মিস্ত্রিপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে গরম ডাল দিয়ে স্বামী কে ঝলসে দিয়েছে স্ত্রী

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক দ্বন্দ্বের জেরে গরম ডাল দিয়ে স্বামীকে ঝলসে দিয়েছে স্ত্রী। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার চরধরমপুর মিস্ত্রীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মো. আব্দুস সাত্তারের ছেলে মো. সাইবুর ইসলাম (৪৪) বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রী মোসা: তাজকেরা খাতুন (৩৫) আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে চুলাতে থাকা গরম ডাল গায়ের উপর ছুঁড়ে মারে। অবস্থা খারাপ হলে আত্মীয় স্বজনেরা দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এদিকে স্ত্রী মোসা: তাজকেরা খাতুন বলেন, আমাদের ২০০৩ সালে বিয়ে হয়ে দু’মেয়ে হয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন প্রকার নির্যাতন করে আসছে আমার স্বামী। আমি ডাল রান্না করছিলাম এমন সময় আমার স্বামী ঝগড়ার এক পর্যায়ে আমার বুকের উপর উঠে গলা চিপে ধরে। এমন সময় ডান হাতের কব্জির উপর দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন নিজেকে বাঁচার জন্য চুলাতে থাকা গরম ডাল আমার স্বামীর শরীরে ছুঁড়ে দিয়েছি।
এ অবস্থায় স্বামী-স্ত্রী দুজনই ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তবে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান নৌরিন বলেন, পুড়ে যাওয়া রোগীর অবস্থা ভালো না। এখানে থাকলে সুস্থ হতে সময় লাগবে। তাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তবে আহত স্ত্রীর অবস্থা খুব একটা খারাপ না।
এদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, গরম ডালে স্ত্রী স্বামীকে ঝলসে দেওয়ার খবরটা শুনেছি । এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031