ভোলাহাট উপজেলার রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউটে স্কাউট কাব কার্নিভাল অনুষ্ঠিত

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা( প্রতিনিধি): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ স্কাউট, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্কাউট কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩জুন) সকাল সাড়ে আটটায় বাংলাদেশ স্কাউট ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউট ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কোরবান আলী, কাব লিডার মোঃ কামরুল হাসান বকুল, স্কাউটস লিডার মোঃ আব্দুর রাকিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031