পাইকগাছায় খাদ্য গুদামের প্রাচীরের অ্যাঙ্গেল চুরিকালে আটক-১

এম. জালাল, পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছা সরকারি খাদ্য গুদামের প্রাচীরের অ্যাঙ্গেল চুরিকালে এক চোরকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সোমবার সকাল আটটার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মোঃ সাইফুল ইসলাম নামে এক চোর পাইকগাছা পৌর সদরের ৬ নং ওয়ার্ডে অবস্থিত সরকারি খাদ্য গুদামের প্রাচীরের অ্যাঙ্গেল চুরিকালে গুদাম কর্তৃপক্ষ আটক পূর্বক থানা পুলিশে সোপর্দ করেন। এ সময়ে সাইফুল ইসলাম এর কাছ থেকে ১১ টি লোহার অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। এবিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, মামলা নং-১২ (তারিখ ইং- ২৩/৬/২৫)।

এ বিষয়ে খাদ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, খাদ্য গুদামের প্রাচীরের অ্যাঙ্গেল চুরি ঘটনায় সাইফুল ইসলাম নামে এক চোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করি। পরবর্তীতে থানায় মামলা করেছি।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, সাইফুল ইসলামের নামে থানায় চুরি মামলা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031