বারহাট্টায় কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটি গঠন

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টার কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।এতে শফিকুল ইসলাম কে সভাপতি করে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো: হাফিজ উদ্দিন । অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন দীন ইসলাম । আর প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক মোঃ ফখরু উদ্দিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর প্রবিধানমালা- ২০২৫ এ বর্ণিত প্রবিধান অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031