শিবপুরে স্কাউটের কাব কার্নিভাল অনুষ্ঠিত

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার: নরসিংদী শিবপুরে বর্ণাঢ্য আয়োজনে স্কাউটের ‘কাব কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ইং জুন) দিনব্যাপী শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং শিবপুর উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভালে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। কাব কার্নিভাল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি মোছা: ফারজানা ইয়াসমিন।এ সময় তিনি স্কাউট পতাকা উত্তোলন করেন।স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটস কমিশনার আবুল হেসেন। ইউনিট লিডার মাহমুদুল হাসান এমারত এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মো: আলমগীর, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা স্কাউটসের সহযোজিত সদস্য ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, জেলা স্কাউটসের সহযোজিত সদস্য মাহফুজুর রহমান টুটুল উপজেলা স্কাউটসের সম্পাদক আরিফ খন্দকার প্রমুখ। দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি মোছা: ফারজানা ইয়াসমিন বক্তব্যে বলেন, কাব কার্নিভাল হল স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। জেলা স্কাউটস সম্পাদক মঞ্জিল এ মিল্লাত এর নেতৃত্বে একটি টিম কার্নিভাল পরিদর্শন করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031