রৌমারীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা খাতুন যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল গ্রামের ফেরদৌস আলীর স্ত্রী। তিনি চার কন্যা সন্তানের জননী ছিলেন। ঘটনার বিবরণে জানা যায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরের বাইরে বের হলে হঠাৎ একটি বিষাক্ত সাপ এসে তার পায়ে কামড় দেয়। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন। স্বজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকেলে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। স্থানীয় ইউপি সদস্য ফরমান আলী বলেন, “সাপের উপদ্রব এই এলাকায় নতুন নয়। প্রতিরাতে ঘরের চারপাশে আলো না থাকায় এমন দুর্ঘটনা বাড়ছে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031