পঞ্চগড়ে পেনশন মেলার উদ্বোধন, আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত

 

 

খাদেমুল ইসলাম, ঞ্চগড় প্রতিনিধি: “সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যত জীবন” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বি।
এসময় জেলা প্রশাসক সাবেত আলী, সিভিল সার্জন ডা মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে সরকারি অডিটোরিয়াম হলরুমে পেনশন মেলা উপলক্ষে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) সিরাজুম মনিরা। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বি বলেন, এ আয়োজন গ্রাহক অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে‌। মাঠ পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। মেলায় সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চলমান চারটি স্কিমের (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) বিভিন্ন সুবিধাগুলো রয়েছে। বিশেষত নতুনভাবে সংযোজিত সুবিধা যেমন- পেনশনে গমনের সময় আগ্রহী হলে জমা করা টাকার ৩০ শতাংশ এককালীন (অফেরতযোগ্য) উত্তোলন সুবিধা, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও গ্রাহক জমার বিনিয়োগের উপর কর অব্যাহতির বিষয়টি জনসাধারণকে জানানো হয়।
নতুনভাবে এ সুবিধা দেওয়ায় সর্বজনীন পেনশন স্কিম আরো লাভজনক হবে। এ স্কিমের পরিচালন ব্যয় সরকার বহন করে, সমুদয় বিনিয়োগ মুনাফা গ্রাহক পেয়ে থাকে। তাছাড়া গ্রাহকরা বিনিয়োগ রেয়াত সুবিধা প্রাপ্ত হন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও গ্রাহকের জমা করা অর্থের বিনিয়োগ করমুক্ত হওয়ায় এটি এখন আরও আকর্ষণীয় এবং লাভজনক স্কিম মর্মে জনমাধ্যমকে অবহিত করা হয়।
এসময় বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, ব্যাংক বিমা সংস্থার প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষজন অংশ নেন।
উল্লেখ্য, পেনশন মেলায় ব্যাংক বিমা, বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সেন্টার সহ ২৭টি স্টল অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031