জয়পুরহাটে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে বিশেষ বৈঠক

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে জেলার পাঁচটি উপজেলা ও জয়পুরহাট শহর শাখার প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জয়পুরহাট জেলা জামায়াতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল মোঃ হাসিবুল আলম লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,প্রচারণা ও মিডিয়া আধুনিক রাজনৈতিক কার্যক্রমের অন্যতম প্রধান অঙ্গ। একটি সংগঠনের ভাবমূর্তি, আদর্শ ও কার্যক্রম জনসাধারণের মাঝে সঠিকভাবে তুলে ধরতে দক্ষ ও সৃজনশীল মিডিয়া টিম অপরিহার্য। আজকের এই বৈঠক মূলত আমাদের সেই প্রচেষ্টা যেন আমরা সময়োপযোগী কৌশল ও পদ্ধতির মাধ্যমে জনগণের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করতে পারি।

তিনি আরও বলেন,সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন নিউজপোর্টাল, ভিডিও কনটেন্ট, পোস্টার ও লিফলেট সবকিছুই এখন গণমানুষের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ মাধ্যম। এসব ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে আদর্শিক, দক্ষতা ও সততার সমন্বয়ে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।
তিনি বলেন, আমাদের বার্তা, আমাদের আদর্শ, আমাদের উন্নয়নমূলক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতে হবে। সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে মিডিয়াকে ব্যবহার করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মাশরেকুল আলমসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।

বৈঠক শেষে উপস্থিত সকল মিডিয়া দায়িত্বশীলরা নিজেদের দায়িত্ব আরও সচেতনভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সামনের নির্বাচনী কার্যক্রমে মিডিয়ার সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

“সত্য ও ন্যায়ের পথে প্রগতির পথে— মিডিয়াই হতে পারে পরিবর্তনের হাতিয়ার” — এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে বৈঠকটি সফলভাবে সমাপ্ত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031