বাগেরহাটে বাংলাদেশ শিক্ষক সমিটির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বাগেরহাট সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ও খুলনা জেলার সভাপতি মো: দাউদ অর রশিদ শাওনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা সেলিম ভুইয়ার নেতৃত্বে শিক্ষকদের সকল দাবী পূরণের জন্য ঐক্যবন্ধ হয়ে সংগঠনটিকে সাংগাঠনিকভাবে সক্রিয় করা এবং এই শিক্ষক-কর্মচারী সংগঠনের ভুমিকা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বক্তারা বলেন বিএনপি’র শাসনামলে বেসরকারী শিক্ষকদের ভাগ্যের সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে। সেলিম ভুইয়ার নেতৃত্বে সকল আন্দোলন ফলপ্রসু হয়েছে। তিনি শিক্ষকদের স্বার্থে সব সময় কাজ করেছেন। কখনো শিক্ষকদের সাথে প্রতারণা করেননি। বিগত ১৭ বছরে এই সংগঠনের নেতা-কর্মীদের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। এখন সময় এসেছে শিক্ষক বান্ধব সংগঠনের মাধ্যমে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করার। বেসরকারী শিক্ষকদের এখন একটাই জোরালো দাবি-তা’ হলো শিক্ষক জাতীয়করণ।”

আলোচনা শেষে বাগেরহাট জেলা কমিটি ও জেলার সকল উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ৯ জন শিক্ষকের উপর দায়িত্ব অর্পন করে এক সপ্তাহের মধ্যে কমিটি প্রেরণের জন্য অনুরোধ করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের খুলনা শাখার সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল। সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফকির তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক শেখ আবু সাইদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি খুলনা শাখার সভাপতি অধ্যাপক মো: শফিকুল আলম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট খুলনা জেলা শাখার যুগ্ম সম্পাদক প্রভাষক মো: মফিজুল ইসলাম , কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি পারভীন , বাগেরহাট শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবীর প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031