পাইকগাছায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী অনুষ্ঠিত 

এম জালাল উদ্দীন: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী আজ ২১ জুন অনুষ্ঠিত হয়েছে।

গত ইং- ১৯ জুন বৃহস্পতিবার বিকালে কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ফলের স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত আমচাষী সহ সকলকে বেশী বেশী ফলের গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করেন।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সহকারী কৃষি অফিসার শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এনামুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, উপজেলায় ফলে সমৃদ্ধি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়। কৃষকদের সম্ভাব্য উৎসাহিত করা হয়েছে। আমরা আশা রাখি আগামীতে এ উপজেলার কৃষকেরা বেশি বেশি ফল গাছ লাগাতে আগ্রহী হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031