জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ সফল অভিযানে এক ভুয়া ডিবি পুলিশকে আটক

আল আমিনঃ জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ সফল অভিযানে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে। আটককৃত ব্যক্তি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নূর মোহাম্মদ শাহজাহান (৩৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদ্বীগড়) গ্রামে শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে শাহজাহান। তিনি নিজেকে ডিবি সদস্য দাবি করে বাড়িতে তল্লাশি চালান এবং এ সময় নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

পরবর্তীতে ভুক্তভোগী সুপথ মালি পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের করা হয় দণ্ডবিধির ১৭০ ও ৩৮০ ধারায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল্লাহ আল মাসুম ও সঙ্গীয় অফিসার এএসআই মো. সোহেল রানা তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুরের ফুলবাড়ী থেকে নূর মোহাম্মদ শাহজাহানকে আটক করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মইনুল ইসলাম জানান, “ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ আরও জানায়, শাহজাহানের বিরুদ্ধে পাঁচবিবি ছাড়াও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও দিনাজপুরের ফুলবাড়ী থানায় ভুয়া ডিবি পরিচয়ে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031