জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

“একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে,সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”— এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৫ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৯ জুন বিকেলে জয়পুহাট আব্বাস আলী খাল মিলনায়তন মাঠে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে এ দেশ আরও সবুজ, আরও প্রাণবন্ত হয়ে উঠবে। ইসলামী ছাত্রশিবির সবসময়ই জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। আজকের এই কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা সেক্রেটারী তারেক হোসেন সহ জেলা ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; এটি প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। ছাত্রশিবির তার দায়িত্ববোধ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি করছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা সম্মিলিতভাবে একটি গাছ রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031