নোবিপ্রবির শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসী হামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ফেনীগামী বিকাল পাঁচটার বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নোয়াখালীর চৌমুহনীতে জ্যামে বাস আটকা থাকাবস্থায় নোবিপ্রবি শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা হয় বলে জানা যায়।শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসী হামলায় আহত নোবিপ্রবির বিজিই বিভাগের শিক্ষার্থী জাহেদুল হক জানান, ‘আজকে ৫টার বাসে ফেনীর বাস যখন চৌমুহনীতে জ্যামে ছিলো, তখন স্টার লাইনের সাথে তর্কাতর্কি হয়। তখন একটা লোক বাসে উঠে খুব এগ্রেসিভ ভাবে, তখন আমি আর আমার দুই বন্ধু সামনে এগিয়ে জিজ্ঞাসা করলে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে নিচে নেমে যায় তারপর কলে কথা বলে ১৫-২০ জন নিয়ে বাসে উঠে আমাকে মারতে আসে। আর বাসে উঠে হুমকি দেয় সবাইকে নামিয়ে মারবে। একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে এরকম সেফটি ইস্যুতে ভুগা ভয়াবহ। বাসে থাকা মেয়েদেকেও ধাক্কা দেয় লোকজন। লোকেশান চৌমুহনী রেলওয়ে স্টেশন। এই লোক আশে পাশেই থাকে। ১৫-২০ জন এগ্রেসিভ ভাবে বাসে উঠায়, বাসের পোলাপান ভয় পেয়ে যায়। আর আমাকে গালাগালি করা হয়। বাস থেকে নামানোর ট্রাই করা হয়।’এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবির প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ( ওসি) বিষয়টি অবহিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য সংশয়পূর্ণ বলে নোবিপ্রবি প্রক্টর জানান। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদক্ষেপ দেখে পরবর্তীতে নোয়াখালী জেলার এসপির মাধ্যমে পরবর্তী ব্যবস্থামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান নোবিপ্রবি প্রক্টর। শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে নোবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031