মাসুম বিল্লার বর্ষার কবিতা ‘হঠাৎ বৃষ্টি’
  • হঠাৎ বৃষ্টি

      মাসুম বিল্লাহ

হঠাৎ বৃষ্টি নামে নীরব বিকেলে,
ভেজা শহর জেগে ওঠে একেলা —
চা-এর কাপে জমে থাকা গল্পগুলো
ভিজে ওঠে হঠাৎ মনে পড়া ভুলে।

ছাতা বিহীন হাঁটা কিছু পা,
হাসি-ঠাট্টা আর চোখে কাঁচা দুঃখ-ছায়া —
ফুটপাথে ছড়ানো ছোট্ট জলের নদী,
মনে পড়ায় কারো মায়া জড়ানো ছবি।

হঠাৎ বৃষ্টি এনে দেয় যত স্মৃতি,
ভেজা জানালায় নামে কিছু অজানা হাহাকারও নিতি —
একটু তুমি, একটু আমি,
আরও কিছু না বলা দিনের অভিমানি।

হঠাৎ বৃষ্টি থেমে যায় শেষ বিকেলে,
আকাশ ফিরে পায় তার নীল খামে চিঠিগুলো —
তবু মনের কোণে জমে থাকে জল,
কারো ফেলে যাওয়া ভালোবাসার কলকল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031