পাঁচবিবির আওলাই ইউনিয়নে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিশাল এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় ছাতিনালী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দুই হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। জনগণ পরিবর্তন চায়—দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের বিপরীতে ইসলামি আদর্শভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। দাঁড়িপাল্লা প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। এবার জনগণ ইসলামী শক্তিকে নেতৃত্বে দেখতে চায়।

তিনি আরও বলেন,ঈদ পুনর্মিলনী যেমন ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করে, তেমনি এটি রাজনীতির ময়দানে প্রস্তুতি ও উদ্দীপনার একটি সুযোগ। আমাদের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান।

তারা বলেন,পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর জনভিত্তি ও সাংগঠনিক কাঠামো দিন দিন শক্তিশালী হচ্ছে। ইসলামপ্রিয় জনগণের প্রত্যাশা পূরণে আমরা সচেষ্ট। গণতান্ত্রিকভাবে অংশগ্রহণের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম নান্নু, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ শাহাজান আলী, যুব বিভাগের সভাপতি মোঃ রশেদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোঃ ইউসুফ আলী এবং ইউনিয়ন টিম সদস্য মোঃ সেকেন্দার আলী।

নেতৃবৃন্দ বলেন,দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়ে সবাই আনন্দিত। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে এবং সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031