বারহাট্টায় হাফিজিয়া দারুণ উলুম মহিউসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আক্কাস আলী

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় হাফিজিয়া দারুণ উলুম মহিউসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার  সভাপতি নির্বাচিত হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী। গত ১৬ জুন সোমবার কমিটি গঠনের লক্ষ্যে মাদ্রাসার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ।

সভায় সর্বসম্মতিক্রমে সুপরিচিত আক্কাস আলীকে আগামী ০৩ বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় আরো  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রশিদ আলম তালুকদার সহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031