মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি..কয়েকদিনের টানা বৃষ্টিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ দিনমজুর সহ কৃষকরা, ফরিদপুর জেলায় ঐতিহ্যবাহী পাট চাষি এলাকা যাকে বলা হয় , সোনালী আসে ভরপুর ভালবাসি ফরিদপুর সেই ফরিদপুর জেলার কৃষক এখন দিশেহারা হয়ে পড়েছেন,তার কারণ এই কয়েকদিনের টানা বৃষ্টিতে পাঠ মাটির সাথে মিশে গিয়েছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় পাট মাটির সাথে একেবারেই মিশে গিয়েছে, কৃষকের যে পরিমাণে খরচ হয়েছে প্রতিবিঘা প্রতি তার অর্ধেক ও কৃষক এরা পাবে না, অনেক কৃষকেরা বলেছেন এখন পাঠের যে অবস্থা তাতে আমাদের ক্ষতির আর কোন শেষ নেই, তার কারণ এক বেলা একজন কৃষকের দিনমজুরি ৪০০থেকে ৫০০ টাকা এটা শুধু সকাল ৭ টা থেকে নিয়ে বেলা ১১ঃ০০ টা পর্যন্ত, তাহলে কি করে কৃষকেরা ফসল ফলাবে এটা তারা এখন ভেবে ভেবে ক্লান্ত হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের উদগতি কীটনাশকের অধ্যাপকতি সারের দামের উর্ধ্বগতি এবং এ সময় এসে টানা বৃষ্টির কারণে এতটাই ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে যে কৃষকরা এখন কি করবে তা তারা নিজেরাই ভেবে পাচ্ছেন না।