তৌহিদ, মাগুরা মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় কর্তৃক জেলার শ্রীপুর উপজেলার কাজলী বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার ১৬ জুন বেলা ১১.৩০টা থেকে ২.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার,কীটনাশক ডিলার,ফার্মসী ও মুদিদোকান সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণের প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানেমেসার্স রহমান ট্রেডার্স নামক বিসিআাইসি সার ডিলার প্রতিষ্ঠানে তদারকি কালে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় অথ্যাৎ ১৩৫০ টাকার টিএসপি সার ২১৯০ টাকায় এবং ১০৫০ টাকার ডিএপি সার ১২৫০ টাকায় বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।এছাড়া সারের ক্রয় বিক্রয় ভাউচার যথাযথ ভাবে প্রদান ও সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুন্সি মোঃ মুসফিকুর রহমানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০০০০ টাকা জরিমানা আদায় করা হয়।পরবর্তীতে ফার্মেসী সহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাবু ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ তাকে সংরক্ষণ করে বিক্রয় ওবিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পলের ঔষধ বিক্রয় এবং ফার্মেসীতে ভূয়া ডাক্তার বসিয়ে চিকিৎসা সেবা দিয়ে রোগীদের সাথে প্রতারণার অপরাধে ফার্মেসী মালিক মোঃ রবিউল ইসলাম বাবুকে ৪৫ ও ৫১ ধারায় ৩০০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযানে ০২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধের জন্য মোট ৮০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে বাজারের বিভিন্ন হোটেল, সবজি বাজার,ঔষধের দোকান কসমেটিক দোকান সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তাসুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টীম।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারী পরিচালক সজল আহমেদ।