চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের স্মারকলিপি প্রদান

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি….মনসিংহে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চাঁদাবাজি ও হামলার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। সোমবার (১৬ জুন ২০২৫) সংগঠনের নেতারা জেলা প্রশাসক মুফিদুল আলমের কাছে স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখার সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে স্বাস্থ্যসেবা খাতে ভয়াবহ প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।” সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে আগামীকাল (মঙ্গলবার) মানববন্ধন এবং পরবর্তী সময়ে সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে, গত শনিবার নগরীর বাঘমারা এলাকায় অবস্থিত শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় ক্লিনিকের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে গুরুতর জখম করা হয়। ঘটনার পর রোববার স্বদেশ হাসপাতালের কনফারেন্স রুমে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম। বক্তারা অভিযোগ করেন, একের পর এক চাঁদাবাজির ঘটনায় স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়েছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলে মত দেন তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031