পাঁচবিবিতে বালিঘাটা ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃপাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুন সোমবার বিকাল ৫.৩০ মিনিটে পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ নূর বক্স মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। প্রধান অতিথি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, এটি আদর্শ ও ন্যায়ের লড়াই। আমাদের সবাইকে এক হয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে এবং ইসলামী রাজনীতির বার্তা মানুষের ঘড়ে ঘড়ে পৌঁছে দিতে হবে।তিনি আরও বলেন, “দায়িত্বশীলদের আন্তরিকতা, জনসেবা ও আত্মনিবেদনই আমাদের সফলতার চাবিকাঠি। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, নায়েবে আমীর শফিকুল ইসলাম মাস্টার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। সভায় আরও বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজু প্রমুখ। বক্তারা আসন্ন নির্বাচনের প্রস্তুতি, জনমত তৈরি, সংগঠনকে মজবুত করা এবং সামাজিক কর্মকাণ্ড বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ খবর