৩৪৯০ পিস ইয়াবা সহ ০১ জন রোহিঙ্গা নাগরিক কে গ্রেফতার

জামাল উদ্দীন : ৩,৪৯০ পিস ইয়াবা সহ ০১ জন রোহিঙ্গা নাগরিক কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর সম্মানীয় উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব সানাউল্লাহ মিয়া এর নেতৃত্বে একটি টিম বিকাল প্রায় ০৫:০০ ঘটিকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম পাচারকালে চট্টগ্রাম মেট্রো কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু উত্তর পার্শ্বে শ্যামলী বাসে অভিযানে একজন রোহিঙ্গা নাগরিক কে ৩,৪৯০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মামলা দায়ের করা হয়।

আসামীর নাম ও ঠিকানা:
আসামী – (০১) মো: নুরুল ইসলাম (৩২)(গ্রেফতার), পিতা: মো: নাজির হোসেন, মাতা: নুর বাহার, স্ত্রী: সুমিন আরা, সাং: কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং – ২/বি W ৮, রুম নং – ২৯৭৬৮৯, হেড মাঝি: মো: আজিরন, সাইড মাঝি: মো: তোফায়েল, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031