শিবপুরের শীর্ষ সন্ত্রাসী মোঃ সৈকত শওকত আলী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

আবু নাঈম রিপন: নরসিংদীর পুলিশ সুপার এর নির্দেশনায় ১৬ইং জুন সোমবার, ভোর ৪:৪৫ টায়, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রেজাউল ও এস আই সাদেক দ্বয়ের সমন্বয়ে অফিসার ফোর্সের সহায়তায় শিবপুরের আতঙ্ক, শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের মূল হোতা সৈকত আলী ওরফে শওকত (২৬)পিতা মৃতঃ সিদ্দিকুর রহমান ওরফে আবু ছিদ্দিক সাং বানিয়াদী (ভাসমান) থানাঃ শিবপুর, জেলাঃ নরসিংদীকে ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার ও এক রাউন্ড গুলি সহ ঢাকা বসুন্ধরা থেকে গ্রেফতার করা হয়েছে । তার নামে শিবপুর মডেল থানায় ০১টি হত্যা এবং তিনটি হত্যা চেষ্টাও তিনটি মাদক, মোট ছয়টি মামলার চার্জশিট ভুক্তআসামি।তার নামে২টি ওয়ারেন্ট মুলতবি আছে। মামলা সমূহ ১।শিবপুর মডেল থানার মামলা নং ১৩(৭)২৪ ধারা ৩০২/৩৪ পেঃ, ২।মামলা নং ২৭(৮)২০ ধারা ১৪৩/৩৪১/৩২৬/৩০৭ পেঃ ৩ /মামলা নং ১৬(১০)২৪ধাঃ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৬/৩০৭৩৮০/৪২৭পেঃ ৪/ মামলা নং ০২(১১)২১ধারা১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৪৩৬পেঃ ৫।মামলা নং ২০(০৫)২৩ ৬।মামলা নং ০১(০১)২তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, মাদক অস্ত্রবাজী,চাঁদাবাজীর অসংখ্য অভিযোগ রয়েছে। শীর্ষ সন্ত্রাসী শওকতকে গ্রেফতার করতে সক্ষম হওয়ার কারণে শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন সহ সকল অফিসার বৃন্দদের প্রতি শিবপুরবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন, শীর্ষ সন্ত্রাসী সৈকত আলী ওরফে শওকত শিবপুরে তার নিজের বা বাপদাদার ১ ইঞ্চি ভিটা মাটি না থাকা সত্ত্বেও তার ভয়ে শিবপুরবাসী আতঙ্কের মধ্যে বসবাস করছেন, সে মাদক ও অস্ত্র ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, কন্টাক কিলিং সহ বিভিন্ন অপরাধের মুল নায়ক।তাকে গ্রেফতার করতে পারায় শিবপুরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অপরাধী যতো প্রভাবশালী হোক না কেন
তাদের কোন ছাড় নাই।।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031