সুনামগঞ্জ মোল্লাপাড়ায় ইউনিয়ন শাখায় বিএনপির কর্মী সভা

তৌফিকুর রহমান তাহেরঃ বিএনপি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন (রোববার) বিকেলে মোল্লাপাড়া ইউনিয়নে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন বিএনপি নেতা মোঃ খলিলুর রহমান।

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কুরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী।

সভায় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল হক,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,
১নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ আলামিন,২নং ওয়ার্ড বিএনপির সদস্য জামাল উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য আবব্দুল কাইয়ূম, ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য রিপন মিয়া,মোঃ শহীদুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য মণির উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য মাওলানা নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহিন মিয়া প্রমূখ।

কর্মীসভায় তৃণমূলের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪সদর ও বিশরম্ভরপুর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে করার জন্য বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া,দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দাবী জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031