পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ

এম জালাল উদ্দীন:পাইকগাছা;;পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়। সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর উদয় মণ্ডল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, এসআই নুরে আলম, গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, দেলুটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ, শেখ খোরশেদুজ্জামান, সিএ আব্দুল বারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031