জয়পুরহাটের আমদই ইউনিয়নের কেন্দুল গ্রামে এক পরিবারকে সাব-মার্সিবল পাম্প প্রদান করলো জামায়াতে ইসলামী

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধি আজ ১৫ জুন রবিবার জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের কেন্দুল গ্রামে এক অসচ্ছল পরিবারের পানির সমস্যা সমাধানে সাব-মার্সিবল পাম্প স্থাপন করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমদই ইউনিয়ন শাখা। উল্লেখযোগ্য এই মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত থেকে পাম্পটি হস্তান্তর এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ হাসিবুল আলম লিটন।   সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইমরান হোসেন, নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, আমদই ইউনিয়ন জামায়াতের আমীর আরিফুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মোঃ নাহিদুল ইসলাম এবং মাওলানা শামছুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ। সামাজিক দায়বদ্ধতা থেকে জামায়াতে ইসলামী বরাবরের মতোই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ—এমনটাই জানান বক্তারা। এই উদ্যোগের মাধ্যমে পানির সংকটে থাকা পরিবারের দৈনন্দিন জীবনে আশার আলো জাগবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতে ইসলামী আমদই ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031