বিশিষ্ট লেখক ফখরুল ইসলাম রচিত ‘তাওয়াফে কাবা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর বিশিষ্ট্য লেখক গবেষক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম রচিত ‘তাওয়াফে কাবা, সালাম বিশ্বনবীর রওজায় জিয়ারায় নবী-রাসুলগনের (বিশ্বব্যাপি) স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নির্দশন”’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ১১টায় নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড লক্ষিনারায়নপুর এফ.ইসলাম হেরিটেজ আর্কাইভস মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুুষ্ঠানে হাজী আছমত উল্যা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী গবেষক, নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ আমীনুল্লাহ। প্রধান বক্তা ছিলেন গ্রন্থের লেখক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ এনামুল হক, গ্রামীন ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমান, ভুলুয়া কলেজের প্রফেসর কামাল উদ্দিন, লেখক সাংবাদক ফারুক আল ফয়সাাল, দৈনিক গণমুক্তি’র ব্যুরোপ্রধান নোয়াখালী প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মো. আমিনুল ইসলাম ভূঁঞা (গাজী রুবেল), সাংবাদিক রাশেদ বিল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রন্থের প্রকাশক এ.এম. সাইফুল রাজিব। আলোচনায় প্রধান বক্তার বক্তব্যে গ্রন্থেও লেখক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম গ্রন্থটি নিয়ে বলেন, আমার পবিত্র রমজানে প্রথম ওমরা পালনের স্মৃতিকথা সহ নানা অভিজ্ঞতা উদাহরণ সহ তাওয়াফে কাবা, সালাম বিশ্বনবীর রওজায় জিয়ারায় নবী-রাসুলগনের (বিশ্বব্যাপি) স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নির্দশন’ এই বইটিতে উপস্থাপন করা হয়েছে। যারা পবিত্র ভূমি মক্কা মদিনা দর্শন ও ঐতিহাসিক নির্দশন সম্পর্কে জানতে চান এ গ্রন্থটি কেবল তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এসময় জেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও পাঠক বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031