ভালুকায় সড়ক দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের হেল্পারের মৃত্যু, আহত ৬

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের এক হেল্পার (চালকের সহকারী) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন যাত্রী।রবিবার (১৫ জুন ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার এসএনএস সিএনজি পাম্প সংলগ্ন ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিআইপি পরিবহনের একটি বাস ও একটি অজ্ঞাত বাস পাল্লা দিয়ে চলছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ভিআইপি বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে যায় এবং পরে উল্টে পড়ে। এতে হেল্পার ঘটনাস্থলেই মারা যান। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ছয়জনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।” দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031