গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাব এর অর্থ সম্পাদকের আম্মার মৃত্যুতে সভাপতি ও সম্পাদকের শোক প্রকাশ

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি) গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাব এর অর্থ সম্পাদক আনোয়ার হোসেনের আম্মার মৃত্যুতে প্রেস ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম ও সংগঠনিক সম্পাদক শাহিনসহ গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সকল সদস্য শোক প্রকাশ করেছে।গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাব এর অর্থ সম্পাদক আনোয়ার হোসেনের আম্মা গিনিয়ারা বেগম (৫০) শনিবার ( ১৪ জুন) আনুমানিক রাত সাড়ে ১০ টার সময় তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন—“ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন”। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজনসহ গুণগ্রাহী রেখে যান।উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে সরকারি গোরস্থানে সকাল সাড়ে ১০টার সময় জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের পক্ষ থেকে শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031