পাঁচবিবিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গতকাল শনিবার (১৪ জুন) বিকেল ৩ টায় মহব্বতপুর ফাজিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের একটি আদর্শ পাঠশালা। দেশের ভবিষ্যৎ নির্মাণে ছাত্রসমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ছাত্র শিবিরের কার্যক্রম জোরদার করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার বাইতুল মাল সেক্রেটারি মোঃ তারেক ইসলাম,ছাত্রশিবির পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত,বালিঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নূর বক্স মণ্ডল। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মোঃ লাবিব শাহরিয়া,ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ওয়ার্ড সভাপতি মোঃ তামিম প্রামাণিক,মহিপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আরমান হোসেন,পাঁচবিবি পশ্চিম থানা শিবিরের মানবসম্পদ উন্নয়ন (H.R.D) সম্পাদক মোঃ জাকির হোসেন,বালিঘাটা ইউনিয়ন শাখা শিবিরের সেক্রেটারি মোঃ রিয়াদ আহম্মেদ, প্রমুখ। দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল: ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়,ঈদ পুনর্মিলনীর মূল পর্বে অতিথিরা ঈদের তাৎপর্য, ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, এবং ছাত্র সমাজের দায়িত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031