গাজীপুরের পূবাইল মীরের বাজার থেকে ০৬ ভুয়া পুলিশ আটক ।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের এলাকা থেকে পুলিশ পরিচয়দানকারী ৬ ভূয়া পুলিশ কে আটক করেছে পূবাইল থানা পুলিশ। এদের মধ্যে একজন সাবেক পুলিশ সদস্য রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন,পূবাইলের নারায়নকুল এলাকার সাব্বির রহমান (২৩), সীমান্ত খান (২০) , হৃদয় (২০)(সাবেক পুলিশ সদস্য), পূবাইলের বসুগাঁও এলাকার আনন্দ মোল্লা (২২), ফাহিম সরকার (২৪), পূবাইলের হারবাইদ এলাকার শাহরিয়ার (১৯)। পুলিশ জানায়,শনিবার বেলা সাড়ে ১২ টায় পূবাইলের মিরের বাজার এলাকায় নিজেদের কে পুলিশ সদস্য পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করতে গেলে স্থানীয় লোকজন তাদেরকে সন্দেহ হলে,পূবাইল থানা পুলিশকে খবর দেন,এসময় পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদেরকে জিজ্ঞাসাবাদে করে এবং তারা যে ভূয়া পুলিশ এই বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশ হেফাজতে নেয়। আটককৃতদের কাছ থেকে পুলিশের জ্যাকেট, পুলিশের ক্যাপ, দুইটি ওয়াকি টকি, ২ টি খেলনা পিস্তল,হাতকড়া সহ ছিনতাই ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ আমিরুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃতরা পুলিশ এবং ডিবি পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ছিনতাই সহ অপকর্ম করে থাকতে পারে, জিজ্ঞাসাবাদ শেষে এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031