
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা ঘটনা ঘটেছে। এতে অন্তত (৪) জন আহত হয়েছেন, এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ২ জন, তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান এর আগে শুক্রবার (১৩জুন) রাত রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ ঘটনা ও ঘটে। আহত আকাশ মোল্লা বড় বালিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মোল্লাহ ছেলে, হুমায়ুন মোল্লা, একই গ্রামের নীল চাঁদ মাতুব্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বালিয়া গট্টি বাজার থেকে আক্কাস মোল্লা, হুমায়ুন মাতুব্বর সহ, ৫,৭, জন বাড়ি ফিরছিলেন। পারতে বড় বালিয়া এলাকায় ও চাইলে তাদের উপর দেশীয় অস্ত্র রামদা হাতুড়ি ও লাঠিটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় অন্তত চারজন আহত হয়। এদের মধ্যে আক্কাস মোল্লা ও হুমায়ুন মাতুব্বরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হসপিটালে পাঠানো হয় বাকিদেরকে সামরিক চিকিৎসা দিও হয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন পূর্ব শত্রুতার জেরে এ হামলা ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত এই ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










