ফুলবাড়ীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান মাদক সহ ২জন আটক

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ যৌথ অভিযান চালিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাজির মোড় বাজার এলাকা থেকে থেকে ১৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে। গত ১৩ জুন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একদল চৌকস সেনা সদস্য ও স্থানীয় পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। মাদক বিরোধী অভিযানে আটককৃত ২ মাদক কারবারি হলেন মোঃ জাহিদ (৩৫) এবং মোঃ রজ্জাক (৩৬)। কুড়িগ্রামস্থ সেনাবাহিনীর ক্যাম্প সুত্র জানিয়েছে- মাদক মুক্ত কুড়িগ্রাম গড়ার জন্য সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে। সূত্র আরো জানায়- ফুলবাড়ী উপজেলার কাজির বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা এবং মাদক সেবীর আনাগোনা চলে আসছিল। এরই প্রেক্ষিতে সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031