ভোলায় ছাত্রদল কর্মী কর্তৃক সাংবাদিক জাকির’কে হত্যার হুমকি,ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত..

ষ্টাফ রিপোর্টার॥ ভোলায় ছাত্রদল কর্মী রাকিব কর্তৃক ডিবিসি টিভির ভোলা প্রতিনিধি সাংবাদিক এইচএম জাকির’কে হত্যার হুমকির ঘটনা ও ছাত্রদলের মিছিল থেকে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানসহ গণমাধ্যম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় আজ শুক্রবার (১৩ জুন) ভোলা প্রেসক্লাবে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সাংবাদিক জাকির’কে হুমকিদাতা ছাত্রদল ক্যাডার “টোকাই রাকিবকে’ অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছন। প্রতিবাদ সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ভোলা জেলা ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য,বৃহস্পতিবার (১২ জুন) ছাত্রদলের আভ্যন্তরীন দ্বন্দ্বের সূত্রধরে ছাত্রদল কর্মীরা ভোলা প্রেসক্লাবের সামনে এসে সাংবাদিকদের টার্গেট করে কুরুচিপূর্ণ শ্লোগান দিয়েছিল। এঘটনায় আয়োজিত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক-উমর ফারুক,অ্যাডভোকেট শাহাদাত শাহীন, মাকসুদুর রহমান,আল-আমিন শাহরিয়ার,ইউনুছ শরীফ, মিজানুর রহমান, জসিম রানা, মেজবাহ উদ্দিন শিপু, এইচএম জাকির, এ আর হেলাল,এইচএম নাহিদ, অনিক আহমেদ, ইকরামুল আলম, শাহীন কাদের ও ইয়ামিন হাওলাদার প্রমূখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031