উলিপুরে অনুমতি ছাড়াই ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন অভিযোগে জব্দ মেশিন এবং মামলা

উলিপুর প্রতিনিধি ::কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পূর্ব ছড়ার পাড় এলাকায় সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও উলিপুর থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ জুন ২০২৫ তারিখ সকাল ১১টার দিকে উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের গোড়াই ছড়ার পাড় মৌজায় (জেএল নং ৫২) সরকারি অনুমতি ছাড়াই বালু উত্তোলন শুরু করেন স্থানীয় এক ব্যক্তি। মোঃ আবু বক্কর (৫৫) অভিযোগে জানা যায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। অভিযোগে বালু উত্তলনের বিষয়ে জানতে পেরে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার নয়ন কুমার সাহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে অনুমোদনবিহীন ২২,০০০ টাকা মূল্যের একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এবং চলমান কাজের কয়েকটি পাইপ ও ভাঙচুর করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, “সরকারের অনুমতি ব্যতীত যে কেউ বালু উত্তোলন করলে তা পরিবেশের জন্য হুমকি ও আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, এর ১৫ (১) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে উলিপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031