
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৮ নং বরকইট ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডে আজ ১২ই জুন ২০২৫ ইং তারিখ রোজ বৃহঃবার বিকাল ৪ ঘটিকায় আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বরকইট ইউনিয়ন যুব দলের সাধারন সম্পাদক- মোঃ সফিকুল ইসলাম (মেম্বার) এর সভাপতিত্বে উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক-মাওলানা আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জাতীয়তাবাদী যুবদল চান্দিনা উপজেলার সদস্য সচিব -মোঃ শাহজাহান মুন্সী, কুমিল্লা উত্তর জেলার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক -মোঃ মিজানুর রহমান, বরকইট ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সভাপতি -মোঃ রুহুল আমিন মেম্বার, বরকইট ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক – ডাঃ মোঃ রুহুল আমিন, ইউনিয়ন যুবদলের সভাপতি -মোঃ সেলিম রেজা,ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি-মোঃ আতাউর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য – মোঃদেলোয়ার হেসেন দিলু,বরকইট ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি -মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক -মোঃ জসিম উদ্দিন,যুবদলের সাংগঠনিক সম্পাদক -মোঃ জুলহাস,মোঃ খোরশেদ আলম সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।










