কাউখালীতে জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন পিরোজপুরের কাউখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১২জুন) উপজেলার ৪ নং চিরাপাড়া কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।কাউখালী উপজেলা আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হক,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ সিদ্দিকুল ইসলাম,জেলা পেশাজীবী সভাপতি ডঃ আব্দুল্লাহীল মাহমুদ,ভান্ডারিয়া উপজেলা আমীর মাওলানা আমির হোসাইন খান, কাউখালী উপজেলা সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির,ডাক্তার মাহবুবুর রহমান,বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আলতাব উদ্দিন আহমদ,সাবেক ছাত্র নেতা আলামিন আজাদ,মোহাম্মদ নাসির উদ্দিন প্রমূখ । দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, জেলা মিডিয়া বিভাগের সদস্য অধ্যাপক মোঃ সাইদুল কবির বশির। শিক্ষা শিবিরে বক্তারা কর্মীদের ব্যক্তিগত মান উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া আগামী দিনের সুন্দর সোনার বাংলা বিনির্মাণের উদ্দেশ্যে একদল সোনার মানুষ তৈরি করার লক্ষ্যে প্রতিটি কর্মীকে যোগ্য করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031