তবে কি তাজিম ও রুবেলেই আস্থা খুলনার তৃণমূল ছাত্রদলের?

বাংলাদেশের বর্তমান সব থেকে বড় গণতান্ত্রিক দল জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি’র প্রাণ বলা হয় সংগঠনটির অঙ্গ সংগঠন ছাত্রদলকে। কারণ তারুণ্যে ভরপুর এই সংগঠনটি দেশ ও জাতির স্বার্থে যেকোনো ন্যায্য দাবি আদায়ে সবার আগে রাজপথে বুক পেতে দিয়ে অপশক্তিদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করে আসছে এই ছাত্রদল। ৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশেই বিএনপি ও তাদের অঙ্গসংগঠন গুলোর নতুন কমিটি গঠন করা হচ্ছে।
নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে অনেক জায়গাতেই হচ্ছে নির্বাচন আবার অনেক জায়গাতে করে দেয়া হচ্ছে নির্ধারণ।
এই ধারাবাহিকতায় খুলনা মহানগরীতেও বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলোর মহানগর কমিটি করা হয়েছে।
শুধু বাকি রয়েছে ছাত্রদলের কমিটি। ইতিমধ্যে ছাত্রদলের কমিটি নিয়ে শোনা যাচ্ছেন নানান গুঞ্জন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন প্রায় ডজন খানিক। তবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সভাপতি পদপ্রার্থী খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রশিউর রহমান রুবেল। তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাস ও রশিউর রহমান রুবেল তাদের কাছে এক আস্থার জায়গা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার কারাবরণ করেছেন নির্যাতিত নিপীড়িত হয়েছেন তবুও শেষ মুহূর্ত পর্যন্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তারা। কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন কি অবস্থায় আছে তারা এমনকি অসুস্থ কর্মীদের চিকিৎসা খরচ ও বহন করেছেন । বিগত সরকারের আমলে যারা গ্রেফতার হয়েছিল সে সকল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন যেন পরিবার-পরিজনের কোন প্রকার সমস্যা না হয়। তৃণমূলের কর্মীদের দাবি তৃণমূল বান্ধব নেতাদের দিয়ে করা হোক খুলনা মহানগর ছাত্রদলের কমিটি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031