ময়মনসিংহে গুম-খুনের শিকার হয়েও, ছাত্রদল রাজপথ ছাড়েনি

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে ছাত্রদল। সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে ছাত্রদল। তারা একদিনের জন্যও চিন্তা করেনি, বাঁচার জন্য ছাত্রলীগের আশ্রয় নেবে। হাসিনার সময়ে গুম-খুনের শিকার হয়েও ছাত্রদল রাজপথ ছেড়ে যায়নি।

রবিবর (৮ জুন ২০২৫) বিকেলে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রাকিব বলেন, হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় এই কার্যালয়ে এসে ছাত্রদলের শত শত নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন। তাদের ওপর হামলা চালিয়েছে পুলিশলীগ। পার্টি অফিস অবরুদ্ধ করে রাখা হতো। পুলিশ তালা লাগিয়ে দিত। তবুও তখন আমরা এই পার্টি অফিসে এসেছি।

তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদল নীতি-আদর্শকে বুকে ধারণ করে সব ক্যাম্পাসে রাজনীতি করেছে। এসময়ে আমরা একটি দিনের জন্যও পরিচয় লুকিয়ে রেখে কোনো ক্যাম্পাসে প্রবেশ করিনি।

তিনি আরও বলেছেন, আমার ভাইদের গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তারপরও তাদের সহকর্মীরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে যাননি।

ছাত্রশিবিরকে ইঙ্গিত করে রাকিব আরও বলেন, একটি গোপন সংগঠন গত ১৫ বছর ছাত্রলীগের পতাকাতলে থেকে এবং তাদের আশ্রয়ে থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস পায়নি।

এসময় দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা, নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ্র রায়, সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031