জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নে ডা. ফজলুর রহমান সাঈদের ব্যাপক গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ গণসংযোগ করেছেন।

সোমবার (৯ জুন) বিকালে তিনি জয়পুরহাট সদর উপজেলার অন্তর্গত জামালপুর ইউনিয়নের পাইকরতলি, শুকতাহার ও উড়ি রেল ব্রিজ মোড়সহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,দেশে ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে জামায়াত অবিচলভাবে কাজ করে যাচ্ছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা, নৈতিকতা ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন,জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সার্বিক কল্যাণে কাজ করতে আমরা প্রস্তুত আছি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, ইউনিয়ন জামায়াতের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা। নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেন এবং উন্নয়ন-ভিত্তিক প্রচার কার্যক্রম পরিচালনা করেন।

স্থানীয় এলাকাবাসী গণসংযোগকে স্বাগত জানান এবং প্রার্থীর বক্তব্য মনোযোগসহকারে শোনেন। অনেকেই তার নেতৃত্বে আস্থা প্রকাশ করেন এবং ইতিবাচক সাড়া দেন।

ডা. ফজলুর রহমান সাঈদের এ গণসংযোগ কার্যক্রম জয়পুরহাট-১ আসনে নির্বাচনী উত্তাপকে আরও তীব্র করে তুলেছে। তার জনপ্রিয়তা ও তৃণমূল পর্যায়ে সংগঠনের গতিশীলতা ভোটের মাঠে প্রভাব ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031