কুড়িগ্রামে ভিজিএফের সাড়ে ৭ মেট্রিক টন চাল জব্দ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। ৪ জুন বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের পাশে বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। ঈদুল আজহা উপলক্ষে ৮ হাজার দুঃস্থ মানুষের জন্য ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম সুবিধাভোগীদের স্লিপ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এসব স্লিপের মাধ্যমে ব্যবসায়ীরা চাল উত্তোলন করে গুদামে মজুত করেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে অভিযুক্তরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, এ ঘটনায় মামলা দায়ের হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031