পাঁচবিবিতে জুলাই বিপ্লবের শহীদ নজিবুল সরকার (বিশাল) এর পরিবারে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জুলাই বিপ্লবের শহীদ নজিবুল সরকার (বিশাল) এর পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শহীদ পরিবারকে ঈদের এই বিশেষ সময়টিতে পাশে থাকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার আমীর ডাঃ মোঃ সুজাউল করিম। তিনি শহীদ পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, শহীদ নজিবুল সরকার (বিশাল) আমাদের গর্ব, তাঁর ত্যাগ জাতিকে অনুপ্রাণিত করে। জামায়াতে ইসলামী সবসময় শহীদ পরিবারগুলোর পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার),
সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান, পাঁচবিবি পৌর জামায়াতের আমীর আবুল বাশার,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031