চাঁপাইনবাবগঞ্জে এলাকাবাসীর হাতে (বিএসএফ)সদস্য আটক

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)  :: অ’বৈ’ধ’ভাবে বাংলাদেশে ঢুকে পড়ায় চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস‍্যকে আ’ট’ক করে বিজিবির কাছে সো:প:র্দ করেছে স্থানীয়রা। বুধবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ৫৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু।তিনি জানান, আ’ট’ক বিএসএফ সদস্যের নাম শ্রী গনেশ। তিনি ভারতীয় নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য। বিজিবি জানায়, এদিন সকালে জহুরপুর সীমান্ত পিলার ১৯ এর সাব পিলার ৫-এর সামনে সাতরশিয়া এলাকায় গরু-ছাগল চরাচ্ছিলো এক রাখাল। এসময় তাকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ওই বিএসএফ সদস্য। এসময় তাকে আ’ট’ক করে বিজিবির কাছে সোপর্দ করে এলাকাবাসী। আ’ট’ক হওয়া ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি। এ বিষয়ে বিজিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031