পঞ্চগড়ে সন্ত্রাস ঠেকাতে কঠোর অবস্থানে সেনাবাহিনী,

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনার সহ বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। জেলা জুড়ে চলছে বিশেষ টহল ও নিরাপত্তা মহড়া। মঙ্গলবার (৩ জুন) দুপুর থেকে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে এই টহল ও নিরাপত্তা মহড়া শুরু হয়। এখন থেকে নিয়মিত জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।মঙ্গলবার দুপুরে বিশেষ ভাবে শুরু হওয়া এই টহলটি পঞ্চগড় শহর থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন, ধাক্কামারা এলাকা, বোদা উপজেলা শহরের বিভিন্ন এলাকা, দেবীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন এলাকা ও মোড়ে টহল দিয়ে নিরাপত্তা মহড়া চালায় সেনাবাহিনীর সদস্যরাএ সময় বোদা ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ও সদস্যরা অংশ নেন।পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম জানান , সেনাবাহিনী বর্তমানে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনার সহ বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা সব সময় জনকল্যাণে কাজ করছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031