চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

০৩ জুন ২০২৫:চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে “পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়। কর্মশালায় পুলিশ সদস্যদের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টির গুরুত্ব এবং মানসিক সুস্থতার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। তিনি বলেন, “একজন সুস্থ পুলিশ সদস্য মানেই একটি নিরাপদ সমাজ। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের পেশাগত দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ।”প্রধান আলোচক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ এবং বিশেষ আলোচক ছিলেন ডাঃ সাদিয়া হক সূচনা, জেলা নজরদারি মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, চুয়াডাঙ্গা।আলোচকবৃন্দ পুলিশ সদস্যদের খাদ্যাভ্যাসের প্রভাব, পুষ্টির প্রয়োজনীয়তা এবং মানসিক চাপ মোকাবেলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানও পান।কর্মশালায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, এই ধরণের আয়োজন তাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে সহায়তা করবে এবং ভবিষ্যতে আরও এমন কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস)   তাজরিনা সুলতানা, ডিআইও-১, ডিএসবি, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের এ উদ্যোগ প্রশংসনীয় হিসেবে দেখা হচ্ছে, যা বাহিনীর সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031