বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কর্তৃক অভিযান পরিচালিত

তৌহিদ, মাগুরা ::জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মাগুরা জেলা কার্যালয় কর্তৃক মাগুরা শহরস্থ জামরুলতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সোমবার ৩ জুন সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিশেষ করে মশলা বাজার ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান সমূহ তদারকি করা হয়। এসময় মেসার্স তালুকদার স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে মশলাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মোড়কীকরণ বিধি অমান্য করে বিভিন্ন পণ্য প্যাকেজিং করা, অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব মানিক মন্মথ তালুকদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ২০,০০০টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স অপুর্ব পাল এন্ড সন্স স্টোরের মালিক অমিত পালকে মশলাসহ অন্যান্য পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ৪৫ ধারায় ২,০০০টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ২২,০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। ঈদের বাজারে কেউ যেন অযৌক্তিক ভাবে মশলা ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মতামত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকার পরিচালক সজল আহমেদ।

সর্বশেষ খবর