বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে বাড়ন্ত ষাড় ও বকনার উপকরণ বিতরণ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: সাগর কুমার সিং ::সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শেরপুর বগুড়া’র আয়োজনে সুফলভোগীদের বিনামূল্যে ৫টি ঢেউটিন, ৪টি সিমেন্টের খুঁটি, ১টি ম্যাট, ১টি ভিটামিনের প্যাকেট, ১টি ব্যাগ সহ ব্যানার বিতরণ করা হয়। আজ ৩ জুন (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে উপরের উল্লেখ নানা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশিক খান। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ জাহিদুর রহমান, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক মো.আকরাম হোসাইন, জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি শ্রী স্বপন সিং, সাধারণ সম্পাদক হিরালাল সিং, বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা কমিটির সভাপতি বাসুদেব রায় বাগর্দী ও আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং প্রমুখ উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারি প্রথম ধাপ ও ২০ মার্চ ২০২৫ দ্বিতীয় ধাপে মোট ৯৬ টি শেরপুর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাড়ন্ত ষাড় ও বকনা বাছুর গরু বিতরণ করা হয়। তার মধ্যে আজ ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগী পরিবারের মাঝে বাড়ন্ত ষাড় ও বকনার উপকরণ বিতরণ করা আর বাকিগুলো দুই একের মধ্যে বিতরণ হবে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

সর্বশেষ খবর