কালিহাতীতে গভীর রাতে গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টা,

শুভ্র মজুমদার,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি::: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভোররাতে ঘটে গেল দুঃসাহসিক এক ছিনতাইয়ের চেষ্টা। গরুবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের টার্গেটে ছিল একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পায় গরু ও গাড়ি—যদিও নিখোঁজ রয়েছেন চালক ও সহকারী। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ জুন) ভোর ৩টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপটি ঘাটাইল থেকে কালিহাতীর দিকে যাচ্ছিল। এ সময় একদল ছিনতাইকারী পথরোধ করে গাড়িটি থামানোর চেষ্টা করে। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ছিনতাইকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া পিকআপটিতে থাকা চারটি গরু কুড়িগ্রামের রৌমারী থানার শামসুল আলম (৫০) ও মোঃ এরশাদুল (৩০)–এর মালিকানাধীন বলে জানা গেছে। তবে এখনও খোঁজ মেলেনি গাড়িচালক মিন্টু (২৫) এবং তার সহকারী হেলপারের। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছিনতাইকারীদের দলটি ৮-১০ জনের হতে পারে। বর্তমানে উদ্ধার করা গরু ও পিকআপটি কালিহাতী থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031